কালচিনি থেকে সেণ্ট্রাল ডুয়ার্স যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে গেল
দি নিউজ লায়ন ; বর্ষার শুরুতেই বিপত্তি। আলিপুরদুয়ার এর কালচিনি থেকে সেণ্ট্রাল ডুয়ার্স যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে গেল । আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাধারাণী এলাকায় পানা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে । ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টি ও এলাকায় ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে খরস্রোতা পাহাড়ি নদী পানা । আর এই পানা নদীর প্রবল স্রোতে রাধারাণী এলাকায় পানা সেঁতুর সংযোগ কারী রাস্তা ভেসে গিয়েছে বর্তমানে সড়কের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইছে আর এর ফলে কালচিনি থেকে সেণ্ট্রাল ডুয়ার্স, রাঙ্গামাটি,বুথরি এসমস্ত এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
দুধারে আটকে রয়েছে প্রচুর মানুষ এমনকি অনেক গাড়ি ও আ্যম্বুলেন্স ও আটকে রয়েছে।ঘটনাস্থলে পরিদর্শনে যান কালচিনি বিধায়ক বিশাল লামা । এই বিষয়ে কালচিনি বিধায়ক বিশাল লামা জানান এই এলাকায় শীঘ্র জরুরী ভিত্তিতে কাজ করা দরকার এই বিষয়ে আমরা জেলাশাসক ও কালচিনি বিডিও কে জানিয়েছি।

Post a Comment